বাঘের হামলায় জখম একই পরিবারের তিন
দি নিউজ লায়ন ; বাঘের হামলায় জখম একই পরিবারের তিন। শিলিগুড়ি কাছে রাঙ্গাপানি এলাকার ঘটনা। জানা গিয়েছে বুধবার সন্ধ্যা নাগাদ রাঙাপানি ধোতিজোত এলাকায় বাঘের হামলার মুখে পড়েন একই পরিবারের তিনজন। আচমকা এলাকার কমল সরকারের বাড়ির ভেতরে বাঘটিকে থেকে দেখতে পাওয়া যায়। কমলবাবু কিছু না বুঝে ওঠার আগেই বাক্তি তার ওপর হামলা করে।
তার কপালে অংশ খুবলে নেয়। কমল বাবুর আর্ত চিৎকার শুনে ছুটে আসে তার ছোট ছেলে শুভ সরকার ও লাগোয়া কমলবাবুর শশুড়বাড়ি থেকে শ্যালক গৌতম ঘোষ। গৌতম ঘোষ ও কমলবাবুর ছোট ছেলে দুজনেই বাঘের হামলার মুখে পড়ে। গুরুতর আহত হন তিনজনই। তার কিশোর ছেলের কপাল ও চোখের কাছে ক্ষতচিহ্ন রয়েছে। তাদের তিনজনকেই তড়িঘড়ি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এদিকে স্থানীয়দের কাছে খবর পেয়ে ছুটে আসে বনদপ্তর আধিকারিকরা। বনদপ্তর এর বাগডোগরা রেঞ্জের কর্মীরা গুলি করে বাঘটিকে কাবুতে এনে খাঁচা বন্ধি করে নিয়ে যায় এলাকা থেকে। এদিকে স্থানীয়রা জানান রাঙাপানি ক্যান্সার হাসপাতাল এলাকায় এক ব্যক্তি ওপর হামলার পর ধতিজোত এলাকার দিকে আসে বাঘটি। এ বিষয়ে বনদপ্তর এর রেঞ্জ অফিসার সুমন রাজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান এখন কিছু বলা সম্ভব নয় বাঘটিকে নিয়ে যাওয়া হচ্ছে।

Post a Comment